মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার-ভিডিপির ডিজিটাল ব্যবস্থাপনায় এআই সংযোজনে সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মিরপুর-৬ সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪০ মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মায়ানমারে পাচারকালে বিপুল সিমেন্ট ও দেশীয় পণ্যসহ ২২ জন আটক

নিজস্ব প্রতিবেদক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও দেশীয় পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোট তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল জব্দ করা হয়।

অভিযানকালে পাচারকাজে জড়িত ২২ জনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সমুদ্রপথে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর