সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ বিতরণ এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, দীর্ঘ সময় পর সরকার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পুনরায় চালুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। দিবসটি উপলক্ষে রায়পুরে ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে গ্রামীণ বাংলাকে কেন্দ্র করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাম উন্নত হলেই দেশ উন্নত হবে উল্লেখ করে তিনি কৃষি উন্নয়ন, খাল খনন এবং টেকসই গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার, উপকারভোগীদের মাঝে ৩৮ লাখ টাকার ঋণ এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর