‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কামারখন্দ উপজেলার উদ্যোগে সোমবার ৬জুলাই উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রায় বিআরডিবি এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পল্লী অঞ্চলের প্রতিটি নাগরিককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবি এর কর্মকর্তা-কর্মচারী এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।