বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রুক্ষ চুলের যত্নে অ্যালোভেরা

অনলাইন ডেস্ক: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শীত, ধুলাবালি ও অনিয়মিত যত্নে চুল হয়ে ওঠে রুক্ষ ও প্রাণহীন। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া সমাধান হিসেবে অ্যালোভেরা বেশ কার্যকর।

প্রথমে টাটকা অ্যালোভেরা পাতা কেটে ভেতরের স্বচ্ছ জেল সংগ্রহ করতে হবে। জেলটি ভালোভাবে মিহি করে নেওয়ার পর চুল শুকনো বা হালকা ভেজা অবস্থায় ব্যবহার করা সবচেয়ে ভালো।

শুরুতে মাথার ত্বকে আলতোভাবে জেল লাগিয়ে ম্যাসাজ করতে হবে, এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সমানভাবে অ্যালোভেরা মেখে নিতে হবে, বিশেষ করে যেসব অংশ বেশি রুক্ষ সেখানে একটু বেশি দিতে হবে।

সবশেষে ৩০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি বা হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করলে ধীরে ধীরে চুলের রুক্ষতা কমে, চুল হয় নরম ও স্বাভাবিকভাবে উজ্জ্বল।

চুলে বাড়তি পুষ্টি চাইলে অ্যালোভেরার সঙ্গে অল্প নারকেল তেল বা টক দই মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত ব্যবহার না করাই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর