মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২ জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার  আসামী কামাল পঞ্চায়েত র‌্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, যুবক আটক

অনলাইন ডেস্ক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
-আটক যুবক। সংগৃহীত ছবি

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। যার ফলে বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।

প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় না জানালেও তার কাছ থেকে সংশ্লিষ্ট ‘আরও অনেকের’ নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইবনে মিজান।

তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পেয়েছি। আমরা আশা করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমার বিষয়টি কঠোরভাবে দেখছি, কতিপয় দুস্কৃতিকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছি।

আটক যুবকের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আরও ‘যাচাই-বাছাইয়ের’ প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন উপকমিশনার মিজান।

তিনি বলেন, এখানে পুলিশ মোতায়েন রয়েছে, এ এলাকায় টহল টিম জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আমাদের অফিসে ককটেল নিক্ষেপ করে পালানো সময় আনসার-পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর