রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বালিয়াকান্দিতে মাহিন্দ্রের চাপায় কৃষক নিহত

রাজবাড়ী প্রতিনিধি: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহিন্দ্রের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়াপদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক লুৎফর মন্ডল (৭০) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালমারা গ্রামের মৃত গণি মন্ডলের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কৃষক লুৎফর মন্ডল পেঁয়াজের চারা বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে ভ্যানে করে বালিয়াকান্দি উপজেলার দিকে আসছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে একই দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক নাদের শেখ এবং ভ্যানের যাত্রী কৃষক লুৎফর মন্ডল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ কৃষক লুৎফর মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক নাদের শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রব তালুকদার বলেন, দুর্ঘটনায় লুৎফর মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর