রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাসে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কে সংবর্ধনাস্থলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বিমানবন্দর থেকে রওয়ান হন।

এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।

তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর সংলগ্ন সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

তারেক রহমানের আগমন ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ‘প্রাণপ্রিয় নেতাকে’ এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকেই রাজধানীমুখী হচ্ছেন লাখো মানুষ। অভ্যর্থনা কমিটির প্রত্যাশা- গণসংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে। যেখানে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর