বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চালের দানার মতো পেসমেকার, কাজ শেষে গলে যাবে শরীরের ভেতরেই

অনলাইন ডেস্ক: / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

চালের দানার মতো ছোট পেসমেকার। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে এক অসাধারণ সাফল্য বলা হয় এই অর্জনকে। বেশ কিছুদিন আগে বিজ্ঞানীরা এমন ছোট পেসমেকার তৈরি করেছেন।

এই পেসমেকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি স্থায়ী নয়।

কাজ শেষ হলে মানবদেহের ভেতর নিজে থেকেই গলে যায়। আলাদা করে আবার অপারেশন করে বের করতে হয় না।

 

সাধারণ পেসমেকার বসাতে হলে অস্ত্রোপচার করতে হয়। অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরে আবার অস্ত্রোপচার করে সেই যন্ত্র খুলে ফেলতে হয়।

এতে রোগীর কষ্ট বাড়ে, সংক্রমণের ঝুঁকি থাকে এবং চিকিৎসার খরচও অনেক বেড়ে যায়। নতুন এই ক্ষুদ্র পেসমেকার সেসব সমস্যার সমাধান দিতে পারে।

এই পেসমেকারটি মূলত অস্থায়ী সাহায্যের জন্য তৈরি। হার্ট অ্যাটাকের পরে বা হার্টের বড় কোনো অস্ত্রোপচারের পর অনেক সময় হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না।

তখন কিছুদিনের জন্য হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য দরকার হয়। এই ছোট পেসমেকারটি ঠিক সেই কাজটাই করে।

 

যখন রোগীর হৃদযন্ত্র ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে, তখন আর পেসমেকারের দরকার পড়ে না। তখন এই যন্ত্রটি ধীরে ধীরে ভেঙে যায় এবং শরীরের ভেতর শোষিত হয়ে যায়। এতে শরীরে কোনো ক্ষতিকর জিনিস থেকে যায় না।

এই প্রযুক্তির প্রয়োগ করলে ফলে রোগীর অনেক সুবিধা হবে। যেমন- দ্বিতীয়বার অপারেশনের দরকার হবে না, সংক্রমণের ঝুঁকি অনেক কমবে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে, চিকিৎসার খরচও কমবে। 

আকারে খুব ছোট হলেও এই পেসমেকারটি অত্যন্ত নির্ভুলভাবে কাজ করে। এটি সঠিক সময়ে হৃদযন্ত্রে বৈদ্যুতিক সংকেত পাঠায়, যাতে হৃৎস্পন্দন ঠিক থাকে। জরুরি মুহূর্তে এটি রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি মিনিমালি ইনভেসিভ চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি। ভবিষ্যতে এমন আরও যন্ত্র তৈরি হতে পারে, যা শরীরের ভেতরে ঢুকে প্রয়োজন অনুযায়ী কাজ করবে এবং কাজ শেষ হলে নিজে থেকেই চলে যাবে। সবচেয়ে আশার কথা হলো, এই আবিষ্কার এক নতুন চিকিৎসা ভবিষ্যতের দিশা দেখাচ্ছে, যেখানে যন্ত্র শরীরের ওপর চাপ সৃষ্টি করবে না, বরং শরীরের সঙ্গে মিশে সুস্থ করে তুলবে, তারপর নিঃশব্দে বিদায় নেবে।

সূত্র : আজকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর