বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ নিখোঁজ

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ নিখোঁজ। জয়পুরহাট শহরের শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ (১১) গত ২৩ ডিসেম্বর-২০২৫ থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা মো: মোশারফ গত বুধবার জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ ডিসেম্বর-২০২৫ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জিহাদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিখোঁজ জিহাদের স্থায়ী ঠিকানা জেলার শান্তিনগর এলাকায়। তার বয়স ১১ বছর এবং উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা এবং মাথায় ছোট কালো চুল রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি লাল রঙের জ্যাকেট ছিল। সে বাংলা ভাষায় কথা বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর