বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বতন্ত্র প্রার্থীর বাসায় গেলেন ধানের শীষের প্রার্থী পুতুল: চাইলেন ভোট

নাটোর প্রতিনিধি / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫


বিএনপির মনোনয়ন বঞ্চিত ও স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করা বিএনপি কেন্দ্রীয় সহ-দপ্তর স¤পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এসময় তিনিধানের শীষের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

শুক্রবার(২৬ ডিসেম্বর) রাতে লালপুরে বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপুর নিজ বাসভবনে দেখা করতে যান তিনি।

এসময় গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবির নিচে কমেন্টে দুজনকে শুভেচ্ছা জানিয়েছে। অনেকে দুজনকে দ্বিধা-দ্বন্ধ ভুলে একসঙ্গে কাজ করার আহবান জানান।

ছবিতে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় সহ-দপ্তর স¤পাদক তাইফুল ইসলাম টিপু ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মাথায় বুলিয়ে দোয়া করছেন। এসময় ছবিতে টিপুকে হাস্যজ্জল দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেস্বর কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর স¤পাদক তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর