বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভিকারুননিসার ফলাফল বিপর্যয়, ১৯ দফা দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫



রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। ভিকারুননিসার ফলাফল বিপর্যয় থেকে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য তাদের এই মানববন্ধন বলে জানিয়েছেন আয়োজকরা।

রবিবার ( ২৬ অক্টোবর) দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে মানববন্ধন পালন করেন অভিভাবকবৃন্দ।

শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধনে অভিভাবকদের পক্ষে ১৯ দফা প্রস্তাবনা উত্থাপন করেছেন খাজা সলিমুল্লাহ টিপু। মানববন্ধন শেষে অভিভাবক প্রতিনিধি দল এসব দাবি অধ্যক্ষের নিকট লিখিতভাবে পেশ করেছেন।

দাবিনামায় বলা হয়, প্রতিষ্ঠানটিতে স্থায়ী ও যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। অস্থায়ী শিক্ষক দিয়ে ক্লাস না নিয়ে এনটিআরসি অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত (বি.এড) শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে।

অভিভাবকদের পক্ষে খাজা সলিমুল্লাহ টিপু ১৯ দফা দাবি সম্পর্কে জানান, সরকার নির্ধারিত শিক্ষার্থীসংখ্যা অনুযায়ী শ্রেণিকক্ষে আসন পুনর্বিন্যাস, আধুনিক বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটরের মাধ্যমে আলো-বাতাসের ব্যবস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, স্কুলকর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী ক্লাস ও পরীক্ষা নিতে হবে; শিক্ষা বোর্ডের নির্দেশ ছাড়া মাঝপথে সিলেবাস পরিবর্তন করা যাবে না। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাচের ব্যবস্থা, শিক্ষকদের পিতা-মাতা বা বন্ধুসুলভ আচরণ, ও ক্লাসেই পাঠ্য সম্পন্ন করার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করা হয়।

এছাড়া, ধানমন্ডি শাখাকে স্থায়ী ক্যাম্পাসে রূপান্তর, মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত ফি গ্রহণ বন্ধ, বোর্ড পরীক্ষায় বাহিরের কেন্দ্রে মনিটরিং জোরদার, এবং ক্যান্টিনে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি করা হয়েছে।

অভিভাবকবৃন্দ স্কুলের ছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। তাদের মতে, প্রতিটি শাখায় শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে যোগাযোগের জন্য দুটি করে মোবাইল বুথ স্থাপন করা যেতে পারে।

দাবিনামায় আরও উল্লেখ করা হয়, ছাত্রীদের ওয়াশরুম সংস্কার, পরিচ্ছন্নতা রক্ষা ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, বিভিন্ন অনুষ্ঠানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ দ্রুত এসব দাবি বাস্তবায়ন করলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তার ঐতিহ্য আরও সমুন্নত রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর