শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেলকুচিতে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক: / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পূর্ব দেলুয়া গ্রাম থেকে মোছা. খাদিজা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূর বাড়ির নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা ওই গ্রামের রুবেল প্রামাণিকের স্ত্রী এবং কামারখন্দ উপজেলার কৃষ্ণচূড়া (রসলপুর) গ্রামের মফিজ উদ্দিন ফকিরের মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর পরিবারের লোকজন খাদিজাকে হত্যা করে ঘরের ধর্ণার সঙ্গে ঝুলিয়ে রাখে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, খাদিজার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। খেলার শেষ করে ফিরে বড়মেয়ে ঘরে ঢুকে মায়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। স্থানীয়দের দাবি, গলায় ফাঁস দিলে মাটিতে পা লাগা অবস্থায় লাশ থাকা অস্বাভাবিক এ মৃত্যুতে রহস্য রয়েছে বলে তাঁদের ধারণা।

খাদিজার চাচা ও রায়দৌলতপুর ইউনিয়নের রসলপুরের সাবেক ইউপি সদস্য সাইদার হোসেন বলেন, খবর পেয়ে গিয়ে দেখি খাদিজা ঘরের ধর্ণায় ঝুলছে। আমাদের ধারণা, তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। ঠোঁটে আঘাতের চিহ্নও দেখা গেছে।

তিনি আরও বলেন, ‘খাদিজার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। গত সপ্তাহেও পারিবারিক বিরোধ নিয়ে সালিশ বসেছিল।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খাদিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর