শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে বিজিবির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত এসব অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, বিভিন্ন প্রকার বীজ ও কসমেটিকসসহ নানা ধরনের অবৈধ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,
“সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর