রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চার ফার্মেসিকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি : / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে চিহ্নিত নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

মোবাইল কোর্টে ‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী যুবরাজ মেডিকেল কর্নারের মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফর হোসেনকে ২ হাজার টাকা, মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে ২ হাজার টাকা এবং ইমন ফার্মেসির মালিক ইমনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর