শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় চাকরির প্রলোভনে ৫ লাখ টাকা ও ব্ল্যাংক চেক আত্মসাৎ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা ও স্বাক্ষরিত ব্ল্যাংক চেক আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলি আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চয়ড়া খোর্দ্দ গজাইল গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন পাবনার সাথিয়া উপজেলার মহিষাখোলা গ্রামের লুৎফর আলী খাঁর ছেলে মো. হাসমত আলী এবং উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকনুজ্জামানের ছেলে মো. মিজানুর রহমান। গত ২৪ অক্টোবর এ মামলা দু’টি দায়ের করা হয়।

বাদী অভিযোগ করেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অর্থসহ স্বাক্ষরিত ব্ল্যাংক চেক নেন। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হন তিনি।

মামলাগুলো তদন্তের দায়িত্ব সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাতে দিয়েছে আদালত।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর