শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ
কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দেশের ১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া জেলাগুলো হলো- কিশোরগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, নোয়াখালী, সাতক্ষীরা, হবিগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট, শরীয়তপুর ও সুনামগঞ্জ। ১৪ জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

উপসচিব নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ সেকশন ১০(৫) অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারায় তাদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী রবিবারের মধ্যে (২৫ জানুয়ারি) সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান ও রিপোর্ট করতে হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর