সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ
জামায়াতের ‘অপপ্রচার’ ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ আটক ৬ রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তার কাজিপুরে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের  ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  খানসামায় ৩৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ ৫ দিনেও খোঁজ মেলেনি আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লক্ষ্মীপুরে আশরাফুল ইসলাম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬



লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত কলেজছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন— শাকিল বেপারী (২৩), সোহাগ বেপারী (১৯) ও মোক্তার পাটওয়ারী (২০)। তারা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা।

শনিবার (২৪ জানুয়ারি) র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহিত কবীর সেরনিয়াবাত এসব তথ্য জানান।


র‍্যাব জানায়, আশরাফুল ইসলাম (২৪) গত ১৪ জানুয়ারি রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর হামলা চালায়। লোহার হাতুড়ি, রড, জিআই পাইপ, সেলাই রেঞ্জ ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের একপর্যায়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ২০ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‍্যাবের ছায়া তদন্তে জানা যায়, ঘটনার আগে এক আসামিকে ডিবিতে ধরিয়ে দেওয়ার অভিযোগে আশরাফুলকে হুমকি দেওয়া হচ্ছিল। মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল।

র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২৩ জানুয়ারি রাত সাড়ে ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের নাম-ঠিকানা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর