সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে জমি দখল ও হুমকি, থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬



বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামে ফারহানা ইয়াসমিন সোমার বৈধভাবে ক্রয় করা জমিতে জবরদখল ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) শেরপুর থানায় আনজুয়ারা বিবি (৫২) ও তার ছেলে নাজমুল ইসলাম (৩০) নামে  লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফারহানা ইয়াসমিন সোমা (৩৫)।

অভিযোগ ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফারহানা ইয়াসমিন সোমা বিরাকৈর মৌজার খতিয়ান নং ৩০৫, দাগ নং ১৭৫-এর মোট ২৪ শতাংশ ভিটা। জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। একই গ্রামের প্রতিবেশী আনজুয়ারা বিবি ও তার ছেলে নাজমুল ইসলাম জোরপূর্বক উক্ত জমিতে ঘর নির্মাণ করে অবস্থান করছে। এমনকি জমি মাপযোগ করতে গেলে অভিযুক্তরা বাধা প্রদানসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোন তোয়াক্কা না করে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এতে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ।

ভুক্তভোগী ফারহানা ইয়াসমিন সোমা বলেন, তিনি জমিতে অনুপস্থিত থাকার সুযোগে অভিযুক্তরা তাদের নিজস্ব সরকারি ঘর থাকা সত্ত্বেও আমার মালিকানাধীন জমিতে টিনের ঘর নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে গত ২০ জানুয়ারি দুপুর ২টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সরকারি যায়গায় ঘর ছিল। যখন সরকার ঘর বরাদ্ধ দেন তখন পূর্বের টিনের ঘরটি স্থানান্তর করে সোমার জায়গায় আশ্রয়ের জন্য তুলেছিল। এখন দাবি করছে তাদের নিজের জায়গা। আনজুয়ারা বিবিকে কোন কিছু বলার সাহস নেই। জানতে পারলে আমাদেরকে আক্রমন করবে বলে জানান।

এ ঘটনায় অভিযুক্ত আনজুয়ারা বিবি বলেন বলেন, আমার নিজস্ব জায়গায় আমি ঘর তুলেছি। আমার জায়গা বুঝে দিয়ে তার জায়গা সে নিয়ে নেবে। তবে আমাকে মাঠের দিকে (বিরাখৈর স্কুল মাঠ) দিলে মাঠের মধ্যে আমি যাবো কেন। আগে মাঠের জায়গার সিমানা কথা প্রশ্ন করলে তিনি জানেন না। তবে তিনি বলেন মাঠের জায়গা ছেড়ে তার বাড়ি নির্মান করা আছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইব্রাহিম আলী বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর