শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
স্কুলব্যাগে ১০০ বোতল ফেনসিডিল, বাসযাত্রী গ্রেফতার গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি রোমে বিমানের ত্রুটি, আটকা যাত্রীরা; ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী ও যন্ত্রাংশ মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের নোয়াখালীতে র‍্যাবের পৃথক অভিযান, তিন হত্যা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৯৭৯০ পিসসহ গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দীর্ঘদিন পর নতুন গানে ফিরলেন আসিফ

অনলাইন ডেস্ক: / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
-আসিফ আকবর।

দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তাও আবার অডিও ক্যারিয়ার যেখান থেকে শুরু সেই সাউন্ডটেক থেকেই ঈদে নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ভুল’।

এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এ গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর রেকর্ডিংয়ে ফিরেছেন এ তারকা।  ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওসহ। ভিডিও নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা।

আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর  নতুন গানের ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিলো মনের মতো কথামালা দিয়ে একটি গান করার। সেটা করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে যথেষ্ট খুশী। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের ‘ভুল’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর