শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
স্কুলব্যাগে ১০০ বোতল ফেনসিডিল, বাসযাত্রী গ্রেফতার গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি রোমে বিমানের ত্রুটি, আটকা যাত্রীরা; ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী ও যন্ত্রাংশ মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের নোয়াখালীতে র‍্যাবের পৃথক অভিযান, তিন হত্যা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৯৭৯০ পিসসহ গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা

অনলাইন ডেস্ক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। জনপ্রিয় এই তারকা দম্পতি আবারও বাবা-মা হতে যাচ্ছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, দুয়া হাতে ধরে আছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট-যেখানে স্পষ্ট দুটি লাল দাগ। পাশে ফ্রেমে ধরা পড়ে রণবীর ও দীপিকার হাতও। দুয়ার এই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ক্যাপশনে দীপিকা কোনো দীর্ঘ লেখা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন।

সুখবর প্রকাশের পর থেকেই বলিউড তারকারা অভিনন্দন জানাতে শুরু করেন। পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভুর মতো অনেকেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন— অনেকেই লিখছেন, “দুয়ার জন্য এবার নতুন খেলার সঙ্গী আসছে।”

২০১৮ সালে ইতালিতে বিয়ে করার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।

অন্যদিকে রণবীর সিং তার সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর নতুন কাজ ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর