শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন সংগঠনের সদস্যরা।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ। তিনি বলেন, সোনাইডাঙ্গা বিল এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিহীন পরিবারের সদস্যরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। জমিটি পরিত্যক্ত হওয়ায় সেটি সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত এবং এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছেন বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী জোতদার গোলাম হোসেন ও তাঁর সহযোগীরা ধান কাটতে বাধা দিচ্ছেন। একই সঙ্গে ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এতে তারা আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে দুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এর আগে কয়েক দফা ভূমিহীন পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকে আহত হয়েছেন এবং কেউ কেউ স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন।

এ অবস্থায় প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মো. রহমত আলী, ‘নিকেরা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, সংস্থাটির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর