শনিবার, ০২ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে রায়গঞ্জে ছাগী বিতরণ কার্যক্রম

পারভেজ সরকার / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
oplus_2097152

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২ শতাধিক অসহায় পরিবারের মধ্যে প্রায় ৪ শতাধিক ছাগী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, এসএম বাবর আলী খোকন এবং উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্মসূচিটি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর