শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফায় আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রমজান ঘিরে সুখবর; গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমাল সরকার

অনলাইন ডেস্ক / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রমজানকেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাশ্রয়ী দামে প্রক্রিয়াজাত মুরগির মাংস, দুধ ও ডিম বিক্রির ঘোষণাও দেওয়া হয়।

সভায় জানানো হয়, রমজান মাসে প্রতি কেজি প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, গত বছরের তুলনায় এবার ন্যায্যমূল্যের পণ্য বিক্রির পরিসর বাড়ানো হচ্ছে। তার নির্দেশনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৪৮টি বিক্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, রমজান মাসে রোজাদারদের ভোগান্তি লাঘবে প্রতিবছরের মতো এবারও সরকার ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরবরাহকারী ও অংশীজনদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছর গত বছরের তুলনায় আরও বেশি সংখ্যক স্থানে এসব পণ্য বিক্রি নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর