শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী শাহজালালের কন্ট্রোল টাওয়ারে ত্রুটি, ১৩ মিনিট বন্ধ ছিল বিমান যোগাযোগ মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জামিনে থানা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫১ ডেমরায় র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: কটি, পিস্তল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ২ রায়গঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হেলিক্স রিকম্বিনেশন’ উৎসব পালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে রায়গঞ্জে ছাগী বিতরণ কার্যক্রম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে মাদকবিরোধী সেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার(২৭ অক্টোবর) নোয়াখালী জেলা কারাগার ও আনসার ও ভিডিপি কার্যালয়ে পৃথকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

সকালে নোয়াখালী জেলা কারাগারের কারারক্ষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেশনে সভাপতিত্ব করেন জেলা কারাগারের সম্মানিত জেল সুপার জনাব আ. বারেক। মাদকের কুফল ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলার উপপরিচালক জনাব সুব্রত সরকার শুভ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সার্জন মো. হাছান ইফতেখার। আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং তা প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

পরে বিকেলে নোয়াখালী আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আরেকটি মাদকবিরোধী সেশন অনুষ্ঠিত হয়। এ সেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ভিডিপি সদস্যরা স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সেশনে উপস্থিত ভিডিপি সদস্যরা মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর