মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
মাদক বিক্রির অভিযোগে তিন মাসের কারাদণ্ড কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ড. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। শুক্রবার বিকেলে মহিলা দল ও সচেতন নারীরা জামতৈল মডেল প্রাইমারি স্কুল থেকে ঝাড়ু মিছিল নিয়ে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ করেন।

মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তাঁরা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান। নারীদের ঝাড়ু মিছিলে একাত্মতা প্রকাশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মিছিলে অংশ নেওয়া নারীরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি কর্মজীবী নারীদের বিষয়ে অবমাননাকর বক্তব্য দেন। এতে নারীদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীরা বলেন, আমরা নারীরা মায়ের জাত, পরিবারে স্বামী সন্তানকে ভালো রাখতে কর্ম করতে হয়। জামায়াতে আমিরের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে তাঁর শাস্তির দাবি করছি।

মিছিলে আসা এক নারী শিক্ষার্থী জানান, আমরা পড়াশোনা করে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের নিয়ে জামায়াত ইসলামি দলের আমিরের অশালীন মন্তব্য করেছেন এর নিন্দা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর