মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
মাদক বিক্রির অভিযোগে তিন মাসের কারাদণ্ড কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে-টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। যে কারনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির উপর গুরুত্ব দিয়েছিল। বিএনপি ক্ষমতায় গেলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একদিকে নদী কৃষি জমি নিয়ে নিচ্ছে অন্যদিকে শিল্পকারখানার নামে কৃষি নষ্ট করা হচ্ছে। তাই নদী থেকে কৃষি জমি উদ্ধার এবং পরিকল্পিত কলকারখানা গড়ে তুলে সবুজায়নের বাংলাদেশ গড়তে হবে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে নয়টি ওয়ার্ডে গনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে কেউ ভোট দিতে পারেনি। ফ্যাসিষ্ট হাসিনা ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার জীবনময় এবং বহু নেতাকর্মীর রক্ত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ভোট দেয়ার সুযোগ হয়েছে। ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত। তাই এই ভোট ধানের শীষে দেয়ার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহিলাদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যার মাধ্যমে এককালীন টাকা পাবে এবং সেই টাকা দিয়ে হাঁস-মুরগী পালনসহ ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসা করে পরিবারকে সহায়তা করতে পারবে। শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষন দেয়া হবে এবং চাকুরী না পাওয়া পর্যন্ত ভাতা প্রদান করা হবে। চিকিৎসার জন্য হেলথ কার্ড দেয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হিসেবে একটি নিরাপদ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
টুকু বলেন, জামায়াত ধর্মের নামে আবির্ভুত হয়েছে। ওরাই শুধু মুসলমান আমরা কি মুসলমান না? কোরআনে ধর্মের সাথে কোন কিছুর বিনিময় না করা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও জামায়াত কোরআনের নির্দেশ অমান্য করে মোনাফেকী করছে।
তিনি বলেন, জামায়াতক স্বাধীনতায় বিশ্বাস করে না। ১৯৯১ সালে পাকিস্তানের সাথে এক হয়ে বাংলাদেশের মানুষ হত্যা করেছে। মা-বোনদের তাদের হাতে তুলে দিয়েছে। নির্বাচনী জনসভাগুলোতে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর