বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানসামা উপজেলার ৫২ কেন্দ্রের ৪৪ টি ঝুঁকিপূর্ণ; পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের খানসামা উপজেলার ৬ টি ইউনিয়নের ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪ টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসব কেন্দ্রে বাড়তি সতর্কতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা জোরদারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের অবস্থানসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ৫২টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া রিজার্ভ ফোর্স ব্যতীত ৩ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতি কেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বে থাকবেন। পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও সক্রিয় থাকবেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার জানান, ইতোমধ্যে একাধিকবার ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বডি-অন ক্যামেরা থাকবে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অতিগুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ সব কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সকলের সহযোগিতায় উৎসবমুখর ও নিরপেক্ষ ভোট সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, দিনাজপুর -৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। তাঁরা হলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন নদভী ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন শাহ। এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ২১ হাজার ২৭৮ জন। এর মধ্যে খানসামা উপজেলার ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৯৫৯ জন ও চিরিরবন্দর উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৭ হাজার ৩১৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর