বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির

অনলাইন ডেস্ক : / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন রেজা পাহলভি। দেশটির এই বিরোধীদলীয় নেতা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ জীবন বাঁচাতে পারে এবং তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তেহরানের ধর্মীয় শাসকদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা না করার আহ্বান জানিয়েছেন।

ইরানের ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং একটি আক্রমণ এটিকে দুর্বল করতে বা এর পতনকে ত্বরান্বিত করতে পারে- এমন লক্ষণ দেখা যাচ্ছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে পাহলভি বক্তব্য রেখেছেন। যদিও ওই সম্মেলনে ইরান সরকারের কর্মকর্তাদের নিষিদ্ধ করা হয়েছে।

পাহলভি বলেন, এটি সময়ের ব্যাপার। আমরা আশা করছি যে, এই আক্রমণ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে এবং জনগণ অবশেষে রাস্তায় ফিরে আসবে এবং চূড়ান্ত শাসনব্যবস্থার পতনের দিকে নিয়ে যেতে পারবে। পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবার পতনের আগে থেকেই তিনি ইরানের বাইরে বসবাস করছেন।

গত মাসে সরকারবিরোধী বিক্ষোভে ইরান সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ ওঠে। বিক্ষোভে অংশ নেওয়ায় কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয় এবং বহু মানুষ প্রাণ হারায়।

অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে একটি সাধারণ ঘটনা হিসেবে বিক্ষোভ শুরু হয় এবং দ্রুত তা দেশব্যাপী বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর