বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ধর্ষণ মামলার আসামি আলতাফ হোসেন রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি গাড়িতে নয়, নিজস্ব গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু নওগাঁয় হিরো গ্লামার এক্স’ এর শুভ উদ্বোধন সেনাট্রাক-বাস মুখোমুখি সঙ্ঘর্ষ: ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার আটকে পড়া যাত্রী ডিএমপি অপরাধ বিভাগের শ্রেষ্ঠ মতিঝিল বিভাগ, থানা হাজারীবাগ টেকসই কৃষিতে নতুন দিগন্ত, খানসামায় মাঠে মাঠে ভার্মি কম্পোস্ট চর্চা উদ্ধারে কাজ করছে পিবিআই: কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ তরুণী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারব না। এডুকেশন এখন কোনো ডোমেস্টিক কমোডিটি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি। আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স—এই সবকিছু ব্যবহার করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে।

তিনি কারিকুলাম সম্পর্কে বলেন, কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে। পাশাপাশি এমপিও ভুক্তির ক্ষেত্রে কোন দুর্নীতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর