রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ন্যায্যমূল্যের দোকানের কার্যক্রম উদ্বোধন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে  নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্যমূল্যের দোকানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মার্কেটে ন্যায্যমূল্য দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি জানান, উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ক্রয় এবং স্থানীয় দোকানীদের সহযোগিতায় এ কার্যক্রম রমজান মাস জুড়ে চলবে। নির্ধারিত দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যে কেউ কিনতে পারেন, ভবিষ্যতে পণ্য সম্ভার আরো বাড়ানো এবং উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ দিন ন্যায্যমূল্যর দোকানে ডিম ৩২ টাকা হালি, ছোলা ৮৫ টাকা কেজি, দুধ ৭০ টাকা লিটার এবং আলু ২৩ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর