রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের কাজিপুরে চার শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই জনকে দুই মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জের কাজীপুরে ঘোড়া জবাই করে ঢাকায় পাঠানোর সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের দণ্ড দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাংগাপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে মো. কাওছার আলী পলাশ (৩৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।


কাজিপুর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যমুনার চরে ৮টি ঘোড়া জবাই করে ঢাকার গাজীপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এমন ৪০০ কেজি মাংস জব্দ করা হয়। ১১টি বস্তায় এসব মাংস রাখা ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর ৪(২) ধারা ভঙ্গের দায়ে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।

অভিযানে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর