শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালী জেলা সমিতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬



মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার প্রথম প্রহরে সমিতির সভাপতি এম এ খান বেলাল,সাধারণ সম্পাদক (ডিআইজি) আব্দুল মাবুদ দুলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতিসত্তার ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ বাংলা চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ ঢাকায় অবস্থানরত নোয়াখালীবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর