বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুপুরে বিসিবির সভা, আলোচনা যেসব বিষয়ে

অনলাইন ডেস্ক: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
- সংগৃহীত ছবি।

দেশের ক্রিকেটাঙ্গন এখন কিছুটা কঠিন সময় পার করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়টি পুরোনো হলেও, সাম্প্রতিক সময়ে সেই বিষয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে। বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের মাঝে হতাশা রয়েছে, এমনকি দু’জন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন বলেও মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরই মাঝে আজ (রবিবার) দুপুরে সভায় বসছে বিসিবি।

কিছুদিন ধরেই বোর্ড পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যাচ্ছে। এ ছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়েও শোনা যায় নানা গুঞ্জন। এদিকে, বিসিবির টুর্নামেন্ট কমিটিতে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপেরও অভিযোগ উঠেছে। এসব অস্থিরতার মাঝে বিসিবি পরিচালকদের নিয়ে সভা ডেকেছেন বুলবুল।

দেশের একটি গণমাধ্যমকে বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আজ দুপুর ১টায় জুম মিটিংয়ের মাধ্যমে পরিচালকরা সভা করবেন। বিসিবি সভাপতি বুলবুল যোগ দেবেন অস্ট্রেলিয়া থেকে। এবারের সভায় থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি এজেন্ডা। তার মধ্যে রয়েছে আসন্ন নারী বিপিএল আয়োজন বিষয়ক আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। এ ছাড়া নতুন প্রধান নির্বাচক নিয়োগ নিয়ে আলাপ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর