বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি-ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি তালাকের জেরে খুন,অতঃপর উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী শেরপুরে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান, কারাদন্ড ৬ ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে  কাজিপুরে ক্যাবের  মানববন্ধন  উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী সিংড়ায় রাতের আধাঁরে কৃষি জমিতে পুকুর খনন ৫০ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমি যে বিবাহিত সেটা ভুলেই গেছি: তাপসী

অনলাইন ডেস্ক: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
-তাপসী পান্নু

প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।

২০২৩ সালে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ মাথিয়াস বো’কে বিয়ে করেন তিনি। একেবারেই ভারতীয় রীতি মেনে বিয়ে সারেন। বিয়ের তিন বছরের মাথায় অভিনেত্রী জানালেন, তিনি যে বিবাহিত, সেটাই নাকি ভুলতে বসেছেন।

না! তাপসী ও মাথিয়াসের দাম্পত্যজীবনে কোনও অশান্তির আঁচ নয়। বরং তারা পরস্পরের সঙ্গে সুখে রয়েছেন। তাপসী জানান, তার কাছে বিয়ে মানে জীবনের আমূল পরিবর্তন নয়।

তাপসীর কথায়, “আমার স্বামী এই সম্পর্কটা কখনও বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনও মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।”

বিয়ের বিষয়ে অভিনেত্রী কিছুটা পুরনোপন্থী বলে দাবি তার। বিয়ে মানে সেটা যে সারাজীবনের বন্ধন, তাতেই আস্থা রাখেন তাপসী। পাশপাশি এ-ও জানান, জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাননি তিনি, যিনি তাপসীর কথায় উঠবেন-বসবেন। মাথিয়াসের সঙ্গে তার সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ, তারা দু’জনেই বাস্তববাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর