রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে ফেনসিডিল ব্যবসায়ী আটক

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

জয়পুরহাটে ভারতীয় ফেনসিডিলসহ রতন চন্দ্র (৪৩) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি-২০২৬) বিকেলে জেলার সদর উপজেলার অবদা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রতন চন্দ্র জেলার পাঁচবিবি উপজেলার চড়া কেশবপুর গ্রামের বুদা চন্দ্রের ছেলে।

ওসি আনিছুর রহমান জানান, আটক রতন চন্দ্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিল নিয়ে বাইসাইকেল যোগে এক মাদক কারবারি জয়পুরহাট শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অবদা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১০ বোতল ফেনসিডিল সহ রতন চন্দ্রকে আটক করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন রতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর