শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ
মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের নোয়াখালীতে র‍্যাবের পৃথক অভিযান, তিন হত্যা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৯৭৯০ পিসসহ গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৮০ হাজার পিস ইয়াবা ও বোট জব্দ বাড্ডায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু আটক পল্লবীতে অস্ত্রের মহড়া, চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৭ বছর পর আবারও দীপা-রিচি জুটি

অনলাইন ডেস্ক: / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
-ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকের শুটিংয়ে রিচি সোলায়মান ও দীপা খন্দকার।

দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশন নাটকে একসঙ্গে দেখা গেল জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দীপা খন্দকার ও রিচি সোলায়মানকে। নতুন নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাদের এই পুনর্মিলন ঘটেছে।

নাটকটির শুটিং শেষ হয়েছে গত রবিবার। পরিচালনায় রয়েছেন চয়নিকা চৌধুরী। ঢাকার উত্তরায় শুক্রবার শুরু হওয়া শুটিং পরবর্তী দুই দিনে রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়।

দীপা খন্দকার বলেন, আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে- আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ।

পরিচালক চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ।

‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর। উল্লেখ্য, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’-তে, যার পরিচালনাও করেছিলেন চয়নিকা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর