মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেফতার ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চলচ্চিত্রের ১৯ সংগঠনের মুখপাত্র হলেন জয় চৌধুরী

অনলাইন ডেস্ক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
-ফা্ইল ছবি।

বাংলা চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন ও শিল্পের স্বার্থ রক্ষার লক্ষ্যে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৯টি সংগঠন এক অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। ‘ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে গঠিত এই প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে ‘উনিশ সংগঠন’।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোরে নবগঠিত ‘উনিশ সংগঠন’-এর ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়। কমিটিতে চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক এবং শিবা সানুকে সদস্যসচিব করা হয়েছে। একইসঙ্গে নবগঠিত এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জয় চৌধুরী বলেন, ১৯টি সংগঠনের নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করে মুখপাত্র নির্বাচিত করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন এবং এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর