বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রেট লি নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে বিকাশ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় পাচ ঠাকুরীতে পল্লী বাধন উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা বাজার এলাকায় বাসের চাপায় নিহত ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,৩ কারখানাকে জরিমানা

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

জয়পুরহাটে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,৩ কারখানাকে জরিমানা। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে জেল শহরের খাদ্য উৎপাদনকারী ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ পাওয়ায় সেখানে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি-২০২৫) বেলা আনুমানিক ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এসময় শহরের বনলতা বেকারিকে ৫০, রাতুল বেকারিকে ৫০ এবং একটি তেলকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

এসময় তিনি জানান, তিনটি কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পণ্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় উল্লেখ করে তিনি আরও জানান, আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে খাদ্যে ভেজাল রোধ করা। একই সাথে বিক্রেতাদের সচেতন করা, যাতে করে পবিত্র রমজান মাসে তারা ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে কোনো বিভ্রান্তিকর বা ভোগান্তির পরিস্থিতিতে না ফেলতে পারেন। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযানে জয়পুরহাট র‍্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালাম সহ র‍্যাব ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর