বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ
অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সিয়াম: ডিসি মাসুদ ছয় অটোরিকশাসহ ২ জন গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশে অপহৃত কিশোর উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৫ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৩০৬  সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না: তামান্না ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে যা ভাবছে আ.লীগের হাইকমান্ড? বাংলাদেশে এলো টেকনোর নতুন ফোন: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চৌহালীতে নৌপথে নৌযান চলাচলে বাঁধা ও চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
oplus_2097152

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার নৌপথে নৌযান চলাচলে চাঁদাবাজি ও বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা নৌযান শ্রমিক ও কর্মচারীবৃন্দ প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে চাঁদাবাজি বন্ধসহ যমুনা নদীতে নির্বিঘ্নে নৌযান চলাচল করতে আইনগত ব্যবস্থা গ্রহনে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলায় সরকার কর্র্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বালু নিয়ে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় উন্নয়নমুলক কাজের জন্য বালু সরবরাহ করা হয়। কিন্তু দু:খের বিষয় চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট দিয়ে বালু ভর্তি বাল্কহেড নিয়ে যাবার সময় কিছু অসাধু ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য বাল্কহেড গতিরোধ করে এবং শ্রমিক-কর্মচারীদের মারপিট এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে বাল্কহেডে আগুন ধরিয়ে দেয়। এতে গত তিনমাস যাবত বালু পরিবহন করতে না পারায় মালিক-শ্রমিক ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে।

oplus_2097152

বাল্কহেড মালিক আলামিন মন্ডল, অপু, সুজন মাহমুদ ও সরোয়ার হোসেন জানান, প্রতিটি বাল্কহেড সরকারকে ট্যাক্স দিয়ে যমুনার নৌপথে চলাচল করে। কোন অবৈধ বালু বহন করে না। কিন্তু চৌহালী উপজেলার জোতপাড়া এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী, নৌডাকাত বাল্ক হেডগুলো আটকিয়ে চাঁদা নেয়। এমনকি মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়। নৌদস্যুদের মারপিটে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছে। তিনমাস যাবত কাজ না থাকায় কর্মচারীরা অনাহারে দিন কাটাচ্ছে। চৌহালী এলাকা দিয়ে বাল্কহেড ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে দিচ্ছে না। এতে প্রতিটি বাল্কহেড মালিক ও বালু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দেশের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ছে। তিনমাস যাবত এমন অত্যাচার-নির্যাতন করছে সন্ত্রাসীচক্র। আমরা অবিলম্বে নৌদস্যুদের দ্রুত গ্রেফতারপুর্বক নির্বিঘ্নে নৌযান চলাচলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর