রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মালয়েশিয়া পাচারের চেষ্টা: টেকনাফে থেকে নারী-শিশুসহ উদ্ধার ২৬

নিজস্ব প্রতিবেদক: / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫



কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে সাগর পথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৯ অক্টোবর ) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র উপকূলে একটি সাম্পান বোটে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ বিপুলসংখ্যক রোহিঙ্গা অবস্থান করছে।

এরই ভিত্তিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড বাহারছড়া আউটপোস্টের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচার চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর