সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জ উপজেলাে চাঁদাদাবি ও পুকুরের মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬


সিরাজগঞ্জের রায়গঞ্জেে শ্রীরামপুর এলাকায় চাঁদাদাবি, মারধর, পুকুরের মাছ লুট ও বসতবাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মোশারফ হোসেন।

সোমবার সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী শ্রমিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোশারফ হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মো. আক্তারুজ্জামান তছির ও তার সহযোগীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, একই দিন গভীর রাতে প্রতিপক্ষরা তার বাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে প্রায় ১২ মণ বিভিন্ন প্রজাতির মাছ লুট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। মাছ লুটের সময় বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে প্রতিপক্ষরা তার বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এতে তাদের পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় তিনি গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে একাধিক ব্যক্তিকে নামীয় আসামি ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর