শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ
অভিনয়ে আসায় মেয়ের সঙ্গে এক বছর কথা বলেননি পাকিস্তানি অভিনেত্রীর বাবা ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ব্যক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবুকের মরদেহ উদ্ধার ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে: ট্রাম্প জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে: সাইফুল হক পশ্চিম এশিয়ার সংকট বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে: রাজনাথ সিং তিন ‘ভয়ংকর’ মিসাইল দিয়ে ২২তম ধাপে ইরানি হামলা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে রাজধানীর চাঁনখারপুল এলাকায় একটি ছয় তলা ভবনের ভাড়া বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, তারা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

জানা যায়, সিরাজগঞ্জ সদর রেলওয়ে কলোনীর মো. আক্তার হোসেনের মেয়ে নাহিদা। বর্তমানে চাঁনখারপুল এলাকার ভাড়াবাসায় স্বামী ইলিয়াসের সাথে থাকতেন। তার এটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম বিয়ে বিচ্ছেদের পর ২০২২ সালে ইলিয়াসের সাথে বিয়ে হয়। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হানপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন।

তার ফুফাতো ভাই ফরহাদ রহমান জানান, নাহিদা ও তার স্বামী ইলিয়াস এর মধ্যে পারিবারিক কলহ হয়। এ-সব নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়।

ফরহাদ রহমান বলেন, নাহিদা মৃত্যুর পূর্বে তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা লিখে রেখে আত্মহত্যা করেছে। সেই চিরকুট পাওয়া গেছে।

তার দাবি, নাহিদার স্বামী তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতো। এসব নিয়ে এর আগে গত বছর জানুয়ারি মাসে তার স্বামীর নামে মামলা করা হয়েছিল। স্বামী ইলিয়াস জেল খেটেছিল। পরে আবার তাদের মধ্যে আপসে মীমাংসা হয়েছিল।

তিনি বলেন, ঘটনার আগে সন্ধ্যায় তার স্বামী-স্ত্রী দুইজনেই বাসায় ছিলেন এবং তাদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী ইলিয়াস চলে যায় বলে প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পেরেছেন। ঘটনার পর থেকে তার কোন খোঁজ নেই।

ফরহাদ বলেন, নাহিদা আক্তার ববির মৃত্যুর জন্য তার স্বামী ও তার পরিবারের লোকজনই দায়ী। আমরা তাদের বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর