শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান তেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু, নিবন্ধন করবেন যেভাবে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২ তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৬৮ বেলকুচিতে জামায়াতের দায়িত্বশীল কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৯.৩৪ শতাংশ কোস্ট গার্ডের অভিযান: মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ নৌ পুলিশের অভিযান: সুনামগঞ্জে যাদুকাটা নদীর তীর থেকে ভারতীয় মদ উদ্ধার, রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবিবার থেকে নতুন পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল

অনলাইন ডেস্ক: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে একথা জানান অনিন্দ্য ইসলাম অমিত।

ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ত্রিমুখী যুদ্ধ বেঁধে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আতঙ্ক এখন পুরো রাজধানীজুড়ে। স্টেশনে স্টেশনে জ্বালানি তেলের জন্য ভিড় দেখা যাচ্ছে। এমনকি লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে কোনো কোনো স্টেশনে। শুধু তাই নয়; জ্বালানি বেশি সংরক্ষণ করারও চেষ্টা করছেন অনেকে।

জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। উদ্বিগ্ন হয়ে মজুদ না করে, যার যতটুকু প্রয়োজন তাই কিনুন।’

তেলের মূল্য যেন বৃদ্ধি না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে, চাপ সামলাতে বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। যতটুকু সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর