সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে চাচাতো ভাইকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার দায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় নিজের সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তিনি। ঘটনার পর শিশুটির মা নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় স্বামী শরীফ আলীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলাকালে শরীফ আলী আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর সোমবার মামলাটির রায় ঘোষণা করা হয়।

রায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর