শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২০ বছর আগের সেই রূপে ফিরছেন মাইলি সাইরাস

অনলাইন ডেস্ক: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

২০ বছর আগে ২০০৬ সালে ডিজনি চ্যানেলে শুরু হয়েছিল জনপ্রিয় কিশোরী সিরিজ ‘হানা মন্টানা’। সেই সোনালী দিনগুলোকে স্মরণ করতে এবং ভক্তদের ধন্যবাদ জানাতে একটি বিশেষ বার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন পপ তারকা মাইলি সাইরাস।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অনুষ্ঠানের প্রথম ট্রেলার। সেখানে মাইলিকে পুরোনো দিনের সেই সেটে ঘুরে বেড়াতে দেখা যায়। স্টুয়ার্ট পরিবারের বসার ঘর থেকে শুরু করে হানা মন্টানার সেই বিখ্যাত আলমারি- সবকিছুই নতুন করে তৈরি করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। ট্রেলারে মাইলিকে আবেগপ্রবণ হয়ে বলতে শোনা যায়, এটি আমার কাছে নিজের বাড়ির মতো মনে হচ্ছে।

এই বিশেষ অনুষ্ঠানে মাইলি সাইরাসের পাশাপাশি তার মা টিশ সাইরাস ও বাবা বিলি রে সাইরাসকেও দেখা যাবে। এছাড়া থাকবে সিরিজের পুরোনো এবং অদেখা কিছু ভিডিও ফুটেজ। অনুষ্ঠানটি সম্পর্কে মাইলি বলেন, হানা মন্টানা সবসময় আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে। এই শো-টি শুধু একটি টিভি অনুষ্ঠান ছিল না, এটি কোটি ভক্তের সাথে আমার এক গভীর সংযোগ তৈরি করেছে। এই বার্ষিকী অনুষ্ঠানটি আসলে সেইসব ভক্তদের জন্য যারা ২০ বছর ধরে আমার পাশে ছিলেন।

লাইভ স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে চিত্রায়িত এই বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন ‘কল হার ড্যাডি’র উপস্থাপক অ্যালেক্স কুপার। আগামী ২৪শে মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে এই বিশেষ অনুষ্ঠানটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর