শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ডানেডিনে অধিনায়ক অ্যামেলিয়া কের’র হ্যাটট্রিক ও অলরাউন্ডার নৈপুন্যে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে দিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে হোয়াইট ওয়াশ নিয়েছে কিউরা।

ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে হ্যাটট্রিকের সহায়তায় ২২ রানে নেন ৫ উইকেট। এদিন প্রথমে ব্যাট করে কিউরা নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩০৩ রান করে। ১০৬ বলে দশটি চারের সাহায্যে অ্যামেলিয়া কের ইনিংসকে এগিয়ে নিয়ে যান।

এছাড়া ম্যাডি গ্রিন ৭৩ বলে ১২টি বাউন্ডারিতে ৯৪ রান এবং ব্রুক হ্যালিডে করেন ৪০ রান। শেষ দিকে ইসাবেলা গেজের ক্যামিও ইনিংস ৩০০ রানের গণ্ডি অতিক্রম করে। জিম্বাবুয়ের হয়ে ক্রিস্টাবেল চ্যাটোনজওয়া ৪৮ রানে ২টি উইকেট নেন এবং টেন্ডাই মাকুশা, আদেল জিমুনু এবং প্রেশিয়স মারাঞ্জে একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। লরিন শুমা ৪১ বলে ৩৪ রান করেন। রোজমেরি মাইর ১৬ রানে ২টি এবং নেনসি প্যাটেল ১৬ রানে ১টি উইকেট নেন।

কিউ অধিনায়ক ৩.১ ওভারে অড্রে মাজভিশায়া, টেন্ডাই মাকুশা এবং নোমভেলো সিবান্দাকে আউট করে হ্যাটট্রিক করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা ও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এই সিরিজে কিউ অধিনায়ক ১৪০ রান এবং ১৬ উইকেট নিয়েছেন।

আগামী ১৫ মার্চ থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর