শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২ তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৬৮ বেলকুচিতে জামায়াতের দায়িত্বশীল কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৯.৩৪ শতাংশ কোস্ট গার্ডের অভিযান: মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ নৌ পুলিশের অভিযান: সুনামগঞ্জে যাদুকাটা নদীর তীর থেকে ভারতীয় মদ উদ্ধার, রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মহাখালীতে আনসারের তৎপরতায় অটোরিক্সা ছিনতাই ব্যর্থ, আটক ৩ পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬



ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে একটি ব্রিজ সংক্রান্ত তদন্ত চলাকালে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানা গেছে, গত ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে তদন্তের জন্য নাচনমহল ইউনিয়নে যান নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রূপ কুমার সাহা। তদন্তের অংশ হিসেবে তারা ইলিয়াসের বাড়ির সামনে অবস্থিত একটি ব্রিজ পরিদর্শনে যান।

এ সময় নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি ব্রিজের মাটি খনন করে তদন্ত কর্মকর্তাদের বিষয়টি দেখান।
এ সময় ঘটনাস্থলের ছবি তুলতে গেলে বর্তমান প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে নাচনমহল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে শাহ আলম খোকনের আঙুলে আঘাত লেগে রক্তপাত হয়।

ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকন অভিযোগ করেন, এর আগেও বিএনপি সভাপতি আব্দুল আজিজ খলিফা নাঈমের মাধ্যমে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন।
ঘটনার সময় সেখানে যুবদলের সভাপতি খোকন, মনির খলিফা, নাঈমসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর