শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে ১৪ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ।

অ্যাডভোকেট জয়নাল আবদিনকে সভাপতি করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন—মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জামির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান এবং জিএম নজরুল ইসলাম।

সংসদে প্রস্তাবটি উত্থাপনের পর স্পিকার তা ভোটে দিলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৪, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশ। এছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন এবং বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে।

তালিকায় আরও রয়েছে সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল সংশোধন, সিভিল কোর্টস সংশোধন, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর সংশোধন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংশোধন-সংক্রান্ত একাধিক অধ্যাদেশ।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রয়েছে। সেগুলো হলো—জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ ২০২৫ এবং জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬।

অন্যান্য অধ্যাদেশের মধ্যে রয়েছে মাইক্রো ফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ হাউজবিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর