শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী এলাকার মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে মহাসড়কে লাল সবুজ বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মান্নান ক্যাশিয়ার বাড়ির মৃত আবদুল মান্নান ক্যাশিয়ারের ছেলে মহিউদ্দিন জাহাঙ্গী ওরফে এক্সেল জাহাঙ্গীর (৬৩) এবং তার সহযোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার নাসিরের টেকের মৃত আবুল কাশেমের ছেলে মো.মিলন (৫০)।

অভিযান সূত্রে জানা যায়, ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জেলা ডিএনসি সদস্যরা মাইজদী এলাকায় কক্সবাজার থেকে সোনাপুরগামী ঢাকা মেট্রো-ব-১৩-২৩৭০ নম্বরের ‘লাল-সবুজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এক্সেল জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, অপরদিকে মো. মিলনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর