বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোবিপ্রবিতে কোটি টাকার দুর্নীতি, কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কায়সার হামিদ চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতে মামলা দায়ের করেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা আশিষ চন্দ্রশীল বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ কোর্টে মামলা নম্বর ৫/২০২৫ হিসেবে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কায়সার হামিদ চৌধুরী (সাময়িক বরখাস্ত) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি ভ্যাট ও ট্যাক্সের নামে ৬০ লাখ টাকা এবং জালিয়াতির মাধ্যমে আরও ৮০ লাখ টাকা—সর্বমোট ১ কোটি ৪০ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাত করেছেন।

এর আগে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ২৯ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন কায়সার হামিদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে ৪ জুন ২০২৫ তারিখে আইসিই বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে কায়সার হামিদ চৌধুরীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয় এবং আরও উল্লেখ করা হয়, এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে বলেও কমিটি সন্দেহ প্রকাশ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা আশিষ চন্দ্রশীল বলেন, “বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি অভিযুক্তের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, “অভিযুক্ত কম্পিউটার অপারেটর কায়সার হামিদের বিরুদ্ধে প্রশাসন নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর